সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে চোরাই মালামালসহ গ্রেফতার ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে চোরাইকৃত মোবাইল ট্যাব, মোবাইল সেট, টর্চলাইট ও নগদ টাকাসহ শাকিল (২২) নামে চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামি শাকিলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে শনিবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন রামকৃষ্ণপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে মালামালসহ গ্রেফতার করা হয়। শাকিল একই গ্রামের আবুল কাশেমের পুত্র। তার বিরুদ্ধে চুরির ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, রামকৃষ্ণপুর গ্রামের জনৈক বেচুমিয়ার বসতঘরে গত ৯ নভেম্বর রাতে চুরি সংগঠিত হয়। এ সময় একটি মোবাইল ট্যাব, একটি মোবাইল সেট, একটি টর্চলাইট ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায় চোরেরদল।

এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কবির হোসেন, এএসআই নবী নেওয়াজ ও সঙ্গীয় ফোর্স চুরি হওয়া মালামালসহ শাকিলকে গ্রেফতার করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930