সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এসএসসির ফরম পূরণ করতে না দেয়ায় রামগতিতে প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও, স্কুলে ভাংচুর

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩টি কক্ষ ভাংচুর করেছে এসএসসি পরীক্ষার ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীরা। এরআগে ৬০/৭০ জন শিক্ষার্থী প্রধান শিক্ষককে ১ ঘন্টা বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে প্রধান শিক্ষকের বাড়ি থেকে ফিরে এসে শিক্ষার্থীরা বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের তাড়িয়ে দেয়। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ জানান, এবার কুমিল্লা বোর্ডের সিদ্ধান্ত ছিল নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোন পরীক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে দেয়া যাবে না। আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিদ্যালয়ের ২০৪ জন শিক্ষার্থীর ফরম পূরণ করে বোর্ডে তথ্য পাঠিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমাদের আর কিছু করার ছিলনা। কিন্তু ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীরা স্কুলে ভাংচুর চালায় এবং আমার বাড়ি ঘেরাও করে বলে জানান তিনি। তিনি আরো জানান, পরবর্তী ব্যবস্থা বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাথে সিদ্ধান্ত করে নেয়া হবে।

এদিকে জানা যায় ২০১৮ সালের এসএসসি পরীক্ষার লক্ষ্যে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৮২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ৭৯ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করে।

অন্যদিকে কুমিল্লা বোর্ডের সূত্রে জানা যায়, এ বছর নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ না করার জন্য গত ২১ সেপ্টেম্বর তারিখে একটি বিজ্ঞপ্তি (নং-পরী/মাধ্য/২০১৭(৩০৪) জারি করে। কিন্তু এ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে অনেকে অকৃতকার্য শিক্ষার্থীকে ফরম পূরণ করছে এমন তথ্যের ভিত্তিতে বোর্ড পূনরায় ১৬ নভেম্বর তারিখে কঠোর নির্দেশনা দিয়ে আরো একটি জরুরী নোটিশ (নং-পরী/মাধ্য/২০১৭(৩২৬) বিদ্যালয়ে প্রেরণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930