সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মেঘনায় জাটকা ইলিশসহ ৪ জেলে আটক, তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের মতিরহাট এলাকার মেঘনানদীতে অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশসহ ৪ জেলেকে আটক করছে কোষ্টগার্ড। এ সময় ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হচ্ছেন, মো. সাদেক হোসেন, ফারুক হোসেন, জাকির হোসেন ও মো. মমিন উল্যাহ। তাদের সকলের গ্রামের বাড়ি ভোলা জেলায়।

কোষ্টগার্ড ও জেলা মৎস বিভাগ জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে ১লা নভেম্বর থেকে ৩০ জুন আটমাস মেঘনা নদীতে ১০ ইঞ্চির নীচে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করছে মৎস বিভাগ। এ সময় জাটকা ধরা-মারা, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ নিষিদ্ধ রয়েছে।

কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইসমাইল হোসেন ও জেলা মৎস বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930