সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও করেন : লক্ষ্মীপুরে ওমর ফারুক চৌধুরী

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না স্বপ্ন বাস্তবায়নও করেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, পারলে শেখ হাসিনার চাইতে একটি উত্তম কাজ করে দেখান। তিনি বলেন, এ সরকার খাদ্য আমদানি নয় খাদ্য রপ্তানিও করেন। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিপ্লব ঘটিয়েছেন শেখ হাসিনা সরকার। বর্তমানে বাংলাদেশ থেকে সবজি, বাচ্চাদের খেলনা, মাছ, মাংসসহ বিভিন্ন দ্রব্যাদি বিদেশে রপ্তানি করা হচ্ছে। এটাই শেখ হাসিনার উন্নয়নের সফলতা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে দক্ষ ও আলোকিত যুবসমাজের কোনো বিকল্প নেই। এ কাউন্সিলের মাধ্যমে সেই নেতৃত্ব নির্বাচিত করা হবে। যুবকরাই সমাজের তালিকা শক্তি, তারা এদেশের শ্রেষ্ট সন্তান। যুবক না হলে প্রেম হতো না। দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, শ্রমিকসহ সর্বক্ষেত্রে যুবকদের অবস্থান রয়েছে। আওয়ামী যুবলীগের বর্তমান নেতৃত্ব মেধা ও মননের রাজনীতি চর্চার মাধ্যমে দক্ষ ও আলোকিত যুবশক্তি তৈরী করতে প্রধান ভূমিকা পালন করছে। এ সরকার যুব ও তরুণ সমাজকে প্রেরণা জাগিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আদর্শ ধারণ ও লালনে আমি বিশ্বাসী। দলকে শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,  সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর আসন) সংসদ সদস্য আলহাজ্ব একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, সহ-সম্পাদক রবিউল আলম প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930