মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সুধারামে ডাকাত সেলিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীতে পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ ডাকাত সেলিমকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাতে সুধারাম থানাধীন বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সেলিম সুধারামের মাইশ্চরা গ্রামের আলী আহম্মদের পুত্র। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, অস্ত্র ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ ৭টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সেলিম ডাকাত বাংলাবাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব আরো জানায়, সেলিম ডাকাতের পিতা আলী ডাকাত ও তার চাচা করিম ডাকাত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার তালিকাভূক্ত শীর্ষ ডাকাত। তার ভাই নিজাম ডাকাত তিনমাস আগে জরজব্বার থানা এলাকায় গরু চুরির ঘটনায় গণপিটুনিতে নিহত হয়।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র এএসপি মোঃ জসিম উদ্দিন চৌধুরী ডাকাত সেলিমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০