সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে স্থানীয় পত্রিকার সম্পাদক পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১০ ডিসেম্বর/১৭ লক্ষ্মীপুরের স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত (২৬ নভেম্বর) রোববার সন্ধ্যায় পরিষদের সভাপতি ও লক্ষ্মীপুর নিউজ পত্রিকার সম্পাদক এম আলাউদ্দিনের সভাপতিত্বে তাঁর বাসভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিক নির্বাচনের তারিখ ধার্য্য করেন, পরিষদের সভাপতি এম আলাউদ্দিন।

একই সঙ্গে দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক মোঃ কামাল উদ্দিন হাওলাদারকে আহ্বায়ক এবং দৈনিক রব পত্রিকার সম্পাদক মোঃ সহিদুল ইসলাম এবং দৈনিক মানব কল্যাণ পত্রিকার সম্পাদকের পক্ষে মোঃ ইসমাইল হোসেন জবুকে সদস্য করে পরিষদের তিন সদস্যের নির্বাচন প্রস্তুতি ও পরিচালনা কমিটি গঠন করা হয়। তিন সদস্যের এ কমিটি সদস্য সংগ্রহ, ভোটার তালিকা তৈরী, গঠনতন্ত্র চূড়ান্তকরণ, নির্বাচন পরিচালনা এবং আগামী এক মাসের মধ্যে নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে।

সভায় জানানো হয়, লক্ষ্মীপুরের স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাসহ লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট থেকে ডিক্লারেশন নেওয়া সকল পত্রিকার সম্পাদক ও প্রকাশকগণ এ পরিষদের সদস্য হওয়ার যোগ্য হবেন।

তবে বিশেষ ক্ষেত্রে সম্পাদক বা প্রকাশকদের পক্ষে মনোনীত প্রতিনিধিগণকে (সম্পাদক বা প্রকাশকের লিখিত অনুমতি সাপেক্ষে) পরিষদের সদস্য পদ প্রদান করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এক্ষেত্রে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সম্পাদক- প্রকাশক বা তাদের মনোনীত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিগণকে লক্ষ্মীপুর মিডিয়া সেন্টার, অঙ্গশোভা ভবন, (চতুর্থ তলা) চকবাজার, লক্ষ্মীপুর থেকে সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। তবে সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় সকলেই ঐক্যবদ্ধভাবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং গঠনতান্ত্রিক নিয়মে নতুন রূপে পরিষদের কার্যক্রম পরিচালনাসহ এ পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930