সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩টায় উৎসব মুখর পরিবেশে চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ছাবির আহম্মেদ, ঢাকা মহানগর আ.লীগ নেতা ইসমাইল মাহমুদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব প্রমুখ। সভা পরিচালনা করেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন ও সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় আ.লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

 

পরে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলরদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভিআইপি ১৫ ভোটসহ ৯টি ওয়ার্ডের মোট ১৫০ ভোটের মধ্যে ১৪৪ জন ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন নুরুল আমিন, ৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাজী সোলায়মান। এছাড়া ৮২ ভোট পেয়ে শফিকুল ইসলাম শিপন খলিফা ও ৫৭ ভোট পেয়ে খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930