সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

৯০ দিনের মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপনির্বাচন

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ। রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আসন শূন্য ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন শূন্য ঘোষণা করে আমাদের চিঠি দিলেই নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘ডিএনসিসির উপনির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, লন্ডনে সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডন সময় বিকাল ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হকের মৃত্যু হয়। ফলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়েছে।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা দক্ষিণে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হক এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১১ সালের নভেম্বরে ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে দু’ভাগে ভাগ করা হয়।তবে সঙ্গে সঙ্গে নির্বাচন না হওয়ায় তিন বছরেরও বেশি সময় ধরে প্রশাসক নিয়োগ করে উভয় সিটি করপোরেশনের কাজ পরিচালিত হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930