শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সন্তানের মরদেহ ফ্রিজে ঢুকিয়ে রাখলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক :

পেরুর বাসিন্দা মোনিকা পালোমিনো। গর্ভাবস্থার মাত্র ২৫ সপ্তাহের মাথায় শনিবার সন্তানের জন্ম দেন মোনিকা। জন্মের পরই মৃত্যু হয় সন্তানের। কিন্তু হাসপাতাল কর্তপক্ষ জানায়, ডেথ সার্টিফিকেট পেতে দেরি হবে। বাধ্য হয়ে মৃত শিশুকে সঙ্গে নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন মা। বাড়ি ফিরে মৃত সন্তানের দেহ ফ্রিজে ঢুকিয়ে রাখেন তিনি।

এরপরই ডায়াপার জড়ানো সন্তানের মৃতদেহ নিয়ে বাড়ি চলে আসেন মোনিকা। বাড়ি ফিরে বাড়ির ফ্রিজের ভিতর সন্তানের মৃতদেহ ঢুকিয়ে রাখেন তিনি। ফ্রিজের উপর ‘ডু নট টাচ’ সতর্কবার্তাও লিখে দেন মোনিকা। তার অভিযোগ, হাসপাতাল থেকে তাকে বাধ্য করা হয় সন্তানের মৃতদেহ নিয়ে বাড়ি আসার জন্য। সন্তানের মৃতদেহ গ্রহণ না করলে কোন ভাবেই হাসপাতাল থেকে তাকে ছাড়া হচ্ছিল না।

এদিকে ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত সন্তানের শেষকৃত্য করাও সম্ভব হয়নি তার পক্ষে। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মোনিকা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১