সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় দুই সহোদর ভাই নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর বাস চাপায় হাসান ও হোসেন নামের আপন দুই সহোদর ভাই নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জকসিন বাজারের পূর্বপার্শ্বে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা দুইজনেই সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শহিদপুর গ্রামের মসজিদ বাড়ির সিএনজি চালক খোরশেদ আলমের ছেলে ।

স্থানীয়রা জানায়, নিহত সহোদর দুইভাই লক্ষ্মীপুর থেকে খালার জন্য নতুন ফ্রিজ ক্রয় করে বাবার সিএনজির পিছনে ভ্যান গাড়ি বেঁধে চরচামিতা যাওয়ার পথে জকসিন বাজারে পৌঁছা মাত্রই সিএনজি থেকে ভ্যান গাড়ি ছিটকে পড়ে। এ সময় চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ বাস তাৎক্ষণিক ভ্যানটিকে চাপা দেয়।

এতে বাস চাপায় ভ্যানটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলে সহোদর জমজ দুই ভাই হাসান, হোসেন নিহত হয়। পরে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশ পরিদর্শক জিল্লুর রহিম জানান, তারা গাড়ি আটকসহ আইনগত ব্যবস্থা নিবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930