সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এখন আন্দোলনের কোনো বিকল্প নেই: মির্জা ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

দেশ থেকে খোদ মানবাধিকারই গুম হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতারা এমন অভিযোগ করেন।এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুমের ব্যাপারে যে আদালতে প্রতিকার পাওয়ার একমাত্র সুযোগ ছিল, সেটাও সরকার দখলে নেওয়ায় এখন আন্দোলনের কোনো বিকল্প নেই।’

গেল কয়েক বছর ধরে বিএনপির যেসব নেতাকর্মী নিখোঁজ রয়েছেন, তাঁদের কয়েকজনের পরিবার এসেছিল বিএনপি আয়োজিত মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচিতে। এ সময় তাঁদের পক্ষে থেকে বলা হয়, বছরের পর বছর সরকারের বিভিন্ন দপ্তরে খোঁজ করে তাঁরা নিখোঁজ হওয়ার স্বজনদের ব্যাপারে যেসব তথ্য বা ব্যাখ্যা পেয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নিখোঁজ সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম বলেন, ‘এ দেশটা এখনো মগেরমুল্লুক হয়ে যায়নি যে মানুষদের তাদের বাড়ির সামনে থেকে নিয়ে যেয়ে, তাদের পরিবারের সদস্যদের সামনে থেকে নিয়ে যেয়ে বলবেন, তাঁরা নেননি, জানেন না তাঁরা কোথায় গেছেন।’

শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, কবি-সাংবাদিক-রাষ্ট্রদূত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন নিয়মিতভাবে গুমের শিকার হচ্ছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের দলের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু বিএনপির বিরুদ্ধে আজকে মোট মিথ্যা মামলার সংখ্যা ৭৮ হাজার ৩২৩। আসামির সংখ্যা সাত লাখ ৮৩ হাজার ২৩৮। মোট খুনের সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সরাসরি ৫২০ জন। আজকে অপহরণের সংখ্যা ৭৪৭ এবং পর্যন্ত নিখোঁজ আছেন ১৫৭ জন।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন হলে যেখানে আমরা দাঁড়াতে পারি, যার কাছে বিচার চাইতে পারি, সেই বিচার বিভাগকে তাঁরা কব্জা করেছেন। আমাদের সামনে একটি পথ, সেই পথ হচ্ছে গণতান্ত্রিকভাবে এই সরকারকে পরাজিত করে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি জনগণের সরকাকেই প্রতিষ্ঠা করা।’

গুম-খুনের মাধ্যমে মানবাধিকার কেন এত বেশি লঙ্ঘন হচ্ছে, কেন-ই বা এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, তা বুঝতে হলে সমস্যার মূলে যেতে হবে বলে উল্লেখ করেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘বাংলাদেশ থেকে সরকার আজকে যা গুম করেছে, তার নাম হচ্ছে মানবাধিকার। আজকে বাংলাদেশকে সরকার খোদ মানবাধিকারকে গুম করে দিয়েছে।’

বিএনপি নেতারা বলেন, দেশের সামনে এখন একটাই সমাধান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অন্যথায় জনগণের তীব্র আন্দোলন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্বের সব দেশের মধ্যে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনে আজকে শীর্ষে রয়েছে। বাংলাদেশে যে মানবাধিকার হরণ হচ্ছে, বক্তারা বলেছেন, এটার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল, ক্ষমতার থাকার জন্য।’

মানবাধিকার দিবসের ওই কর্মসূচিতে থেকে আগামী দিনে কঠোর আন্দোলনের জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930