শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এসএসসি ও এইচএসসির অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেয়া অতিরিক্ত ফি ৩০ দিনের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

এসময়ে মধ্যে ফেরত না দিলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি স্থগিত হয়ে যাবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৩ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের আইনজীবী মো. মিজানুর রহমান।

তিনি বলেন, এ বিষয়ে হাইকোর্ট ২০১৪ সালে একটি সুয়োমোটো রুল দিয়েছিলেন। সেই মামলায় বুধবার আদেশের জন্য ছিলো। আজ আদালতে বলেছেন- নির্ধারিত ফি’র বাইরে কোনো ফি যেন আদায় করতে না পারে এবং না করে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্কতার বিষয়ে জ্ঞাত করতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান এর ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ৩০ দিনের মধ্যে বর্ধিত আদায়কৃত ফি ফেরত না দিলে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি স্থগিত থাকবে। অতিরিক্ত ফি’র জন্য কোনো শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত রাখা যাবে না।

মিজানুর রহমান আরও বলেন, স্থগিত কমিটির কেউ পরবর্তীতে তিন বছর আর সদস্য হতে পারবে না। আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৪ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন।

২০১৪ সালের ১০ নভেম্বর একটি দৈনিকে ‘আটগুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বাড়তি ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন স্কুল বাড়তি ফি ফেরত দিয়েছিলেন। যারা দেননি তাদেরকে তলবও করেছিলেন উচ্চ আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০