সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে দেশীয় অস্ত্রসহ মো. পারভেজ (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ রামগতি পৌরসভার আশ্রম এলাকা থেকে তাকে আটক করেন।

ওই সময় তার কাছ থেকে দু’টি বগি-দা ও পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়। আটক পারভেজ উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকার ওবায়দুল হকের ছেলে। রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্টুনভর্তি ধারালো দু’টি বগি-দা ও পাঁচটি চাপাতিসহ পারভেজকে আটক করা হয়।

তবে আটককৃত পারভেজের উদ্দেশ্যে কী ছিলো এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930