শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বরিশালে ঘুষ নেয়ার সময় সেটেলমেন্ট অফিসের পেশকার আটক

আকাশবার্তা ডেস্ক :

এক সেবা প্রত্যাশীর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে বরিশাল সহকারী সেটেলমেন্ট অফিসের পেশকার আবু বকর সিদ্দিকীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর পোর্ট রোড সহকারী সেটেলমেন্ট অফিস চত্ত্বর থেকে ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে আটক করে বরিশাল বিভাগীয় দুদক কার্যালয়ের পরিচালক আবু সাঈদের নেতৃত্বাধীন একটি বিশেষ দল। পরে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করে দুর্নীতি দমন আইনে একটি মামলা দায়ের করে দুদক।

বিভাগীয় দুর্নীতি দমন কার্যালয়ের পরিচালক আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল নগরীর রূপাতলীর জনৈক আব্দুল মান্নান সম্প্রতি ৩১ ধারার মামলার রায় হওয়ার পর তার জমির জমির পর্চা আনার জন্য সহকারি সেটেলমেন্ট অফিসে যান। সেখানকার পেশকার আবু বকর সিদ্দিকী পর্চার জন্য মান্নানের কাছে তখন একলাখ টাকা দাবি করেন।

এনিয়ে দর কষাকষির এক পর্যায়ে ১০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে আব্দুল মান্নানকে তার জমির পর্চা দিতে রাজি হয় পেশকার সিদ্দিকী। এ ঘটনায় বরিশাল দুদকে লিখিত অভিযোগ করেন আব্দুল মান্নান।

ওই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নানের কাছ থেকে আবু বকর সিদ্দিকী ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করে দুদক কর্মকর্তারা।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিস্ট ধারায় মামলা দায়ের সহ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১