বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিজয় দিবস উপলক্ষে চন্দ্রগঞ্জে আ.লীগের আলোচনা সভা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান।

এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাসেদ নিজাম, যুগ্ম আহ্বায়ক আনসার হোসেন ও ইসমাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন ও খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, শাহ আলম মাহমুদ, কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ।

আলোচনায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

পরে ব্যান্ড দলের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০