বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আকাশবার্তা কুইজ প্রতিযোগিতায় সেরা ২০ জনকে পুরস্কার প্রদান

দ্বিতীয় পুরস্কার বিজয়ী সাহাদাত হোসেন সাওন।

নিজস্ব প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজনে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আকাশবার্তাবিডি ডটকম এর বর্ষপুর্তি অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় সেরা ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী।

তৃতীয় পুরস্কার বিজয়ী সোহাগ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আ.লীগ সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, নিরাপদ সড়ক চাই জেলা শাখার আহ্বায়ক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, রয়েল হসপিটালের চেয়ারম্যান ডা. মো. সোলায়মান, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ মো. নুরুল ইসলাম, আমানীলক্ষ্মীপুর বেগম হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-কামাল মাহমুদ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, এক্স ক্যাডেট এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বুলু, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার হোসেন আজাদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ, জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আকাশবার্তার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।  সঞ্চালনায় করেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম।

কুইজ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী ইমন হোসেন জিহাদকে একটি ক্রেষ্ট ও নগদ ২ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী সাহাদাত হোসেন সাওনকে একটি ক্রেষ্ট ও নগদ ১৫’শ টাকা, তৃতীয় বিজয়ী সোহাগ হোসাইনকে একটি ক্রেষ্ট ও নগদ ১ হাজার টাকাসহ মেধা তালিকায় ক্রমানুসারে আরো ১৭ জনকে একটি করে ক্রেষ্ট এবং নগদ ৫’শ টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০