সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রভাবশালীর দখলে ২৫ পরিবারের ২০ একর জমি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে জামাল উদ্দিন নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২৫টি অসহায় পরিবারের প্রায় ২০ একর জমি জবর দখলের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে ওইসব পরিবারের অনেককে। এ নিয়ে চরম আতংকে রয়েছে পরিবারগুলো।

শুক্রবার সকাল ১১টায় জামাল ও তার অনুসারীদের বিচার এবং অসহায় পরিবারগুলোর জমি ফিরে পেতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পশ্চিম চরমনসা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে প্রভাবশালী জামাল উদ্দিন প্রতারণার মাধ্যমে ভূয়া দলিল সৃজন করে স্থানীয় ২৫টি পরিবারের প্রায় ২০ একর জমি গত ৩০ বছর ধরে জবর দখল করে আছে। ১৯৯০ সালের ২৫ এপ্রিল স্থানীয় সিরাজ মিয়াকে প্রকাশ্যে হত্যার মধ্য দিয়ে তার জমি দখল করা হয়। এরপর থেকে জামাল বেপরোয়া হয়ে উঠেন।

ইতোমধ্যে ওই গ্রামের বাদশা আলম, মনিরুজ্জামান, শামছুল ইসলাম, হারুুনুর রশিদ, নজির আহমেদ, কহিনুর বেগম, মফিজুল হক, ছায়েদুল হক, ওয়াহিদুজ্জামান বাবলু, খোরশেদ আলম, ফুলবানু ও হাফিজ উল্যাসহ ২৫ পরিবারের জমি নানা কূট-কৌশল ও প্রতারণার মাধ্যমে দখল করে নেয়।

সংবাদ সম্মেলন শেষে জামাল উদ্দিন, তার ভাই সাহাব উদ্দিন ও ছেলে আব্দুল করিমের বিচার চেয়ে বিক্ষোভ করে ক্ষতিগ্রস্ত পরিবারের অর্ধশতাধিক নারী-পুরুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930