সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘ক্ষমতা কি মামার বাড়ির আবদার নাকি, চাইলে দিয়ে দেবো’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এমন কোনো খারাপ কাজ করেনি, যে ইস্যু দেখিয়ে বিএনপি আন্দোলন করবে। ক্ষমতা কি মামার বাড়ির আবদার নাকি। যে মানুষের কাছে চাইলে দিয়ে দেবো। এখন আর মিথ্যাচারের ভাঙা ঢোল বাজিয়ে কোনো লাভ নেই।

রোববার (২৪ ডিসেম্বর) ঢাকা থেকে ফেনী যাওয়ার সময় কুমিল্লা পদুয়ার বাজার যাত্রা বিরতিকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, সওজ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা ও সওজ নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হায়দার উপস্থিত ছিলেন।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাব দিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি যখনই আদালতে যান, তখনই তার নিজের লোকেরা মারামারিতে লিপ্ত হয়। এগুলো কোনো নতুন কথা নয়। তিনি যে দিনই আদালতে যান, সেই দিনই একটি ঘটনা ঘটবে। তার নেতাকর্মীরা ইচ্ছে করেই পুলিশকে উস্কানি দেয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে ছোট-খাটো সংঘাত দেখিয়ে বিএনপি কর্মীদের দেখানোর চেষ্টা করছে যে তারা অ্যাকশনে আছে। তারা সড়কে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, পেট্রোল বোমা ছুড়ে পুলিশকে উস্কানি দেয়, সংঘাতে জড়াতে বাধ্য করে। আসলে তারা আন্দোলনে ব্যর্থ।

তিনি আরও বলেন, রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। জাতীয় পার্টির মেয়র জিতলেও আওয়ামী লীগ কাউন্সিলরের দিক দিয়ে এগিয়ে। একজন দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীসহ বাকি স্বতন্ত্র প্রার্থীগুলোও আওয়ামী লীগের ছিল। সেই তুলনায় বিএনপি তো ধারেকাছেও নেই আওয়ামী লীগের। তাহলে তারা কিভাবে বলছে নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে গেছে, এমন ধারণা ভুল।

ওবায়দুল কাদের বলেন, এরশাদ সাহেবের মুখ থেকে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কোনো কথা শুনতে হলে আরো অপেক্ষা করতে হবে। শেষ কথা শোনার এখনো সময় আসেনি। তিনি এখন বলবেন জাতীয় পার্টি রংপুর সিটি করপোরেশনে জয়ী হয়েছে। আমরা বলবো রংপুর ঘিরে এরশাদ সাহেবের একটু জনপ্রিয়তা আছে এটা অনেকের ধারণা রয়েছে এবং সে ধারণা সত্যি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930