সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

সৌদি আরবে দুই বাংলাদেশির আত্মহত্যা

নাজিম ভূঁইয়া, সৌদি প্রতিনিধি :
সৌদি আরবের জেদ্দা ও দাম্মামে দুই বাংলাদেশির আত্মহত্যার খবর পাওয়া গেছে। তারা হলেন মো. হেলাল উদ্দীন (৩৫) ও ইকবাল হোসেন (৩২)।
নিহত হেলাল উদ্দীনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ার হাতিয়ারপুলের কেরানিপাড়া ও ইকবালের বাড়ি একই জেলার রাঙ্গুনিয়ায়।
স্থানীয় সময় শুক্রবার জেদ্দার বালাদ শহরে প্রবাসী মো. হেলাল উদ্দীন গলায় দড়ি ঝুলিয়ে  আত্মহত্যা করেন বলে জানান আরেক প্রবাসী মো. আব্দুল মান্নান।
তিনি বলেন, “হেলাল ১০ বছর ধরে প্রবাস জীবনযাপন করে আসছিলেন। তিনি ব্যবসা করতেন। পারিবারিক কলহের জের ধরে অসহ্য যন্ত্রণাতাড়িত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”
অন্যদিকে স্থানীয় সময় শনিবার দাম্মামের আল খোবার এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সিলিং ফ্যানের হুক থেকে গলায় দড়ি ঝুলিয়ে ইকবাল হোসেন আত্মহত্যা করেন বলে জানান একই এলাকার আরেক প্রবাসী মো. আজিম।
তিনি বলেন, “ইকবাল ৮ মাস আগে সংসারের স্বচ্ছলতার আশায় সৌদি আরব আসেন। অস্বাভাবিক মানসিক চাপ ও কাজকর্মবিহীন দিনাতিপাত করতে গিয়ে সহ্যের সীমা হারিয়ে তিনি আত্মহত্যা করেন।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031