সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে বিএনপি থেকে আ.লীগে যোগ দিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি থেকে আওয়ামীলীগে যোগ দিয়েছেন, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলনেতা মো. হুমায়ুন কবির তোফায়েল। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের সদস্য ফরম পূরণ করানো হয় এ মুক্তিযোদ্ধাকে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজল কান্তি দাস, পৌর আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ও জসীম উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা তোফায়েল বলেন, একাত্তরের রণাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছি। পরবর্তীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাথে সংযুক্ত হয়ে জেলা মুত্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে ছিলাম কিন্তু বিএনপি ও বেগম খালদো জিয়ার দেশ বিরোধী কর্মকান্ডের কারণে বিএনপিকে প্রত্যাখান করে বঙ্গবন্ধুর আদর্শ ও তার কন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930