সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

১২ টাকায় ভেজাল ওষুধ আমদানি করে ২০০-৩০০ টাকায় বিক্রি

আকাশবার্তা ডেস্ক :

এর আগে দেশে ভেজাল ওষুধ তৈরির খোঁজ পাওয়া গেলেও এবার বিদেশ থেকে ভেজাল ওষুধ আমদানি করে দেশে বাজারজাত করা চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই ভেজাল ওষুধ তৈরি এবং আমদানিতে খরচ হতো মাত্র ১২ টাকা। কিন্তু বাজারে তা বিক্রি করা হতো ২০০ থেকে ৩০০ টাকায়। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, আমরা তাদের কাছে এমটিএক্স, ক্লোমাইড ও রিভোকন নামে তিন ধরনের ভেজাল ওষুধ পেয়েছি। এসব ওষুধ প্রতি পাতা তৈরি এবং আমদানীতে তাদের ব্যয় হতো ১২ টাকা। আর তারা তাদের এজেন্টদের কাছে ৮০-৯০ টাকায় বিক্রি করতো। খুচরা পর্যায়ে এসব ওষুধ ২শ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি করা হতো।

পুলিশ কর্মকর্তা মোল্যা নজরুল ইসলাম বলেন, আটকরা প্রায় সময়ই চীনে যাতায়াত করে। সেখানে গিয়ে তাদের চাহিদা অনুযায়ী ভেজাল ওষুধ তৈরির অর্ডার করেন। ক্যালশিয়াম ক্লোরাইডসহ নিন্মমানের উপাদান দিয়ে দামী দামী জীবন রক্ষাকারী ওষুধ তৈরি করা হয়। তারপর ইলেক্ট্রনিক্স সামগ্রী আমদানীর আড়ালে কাস্টমসের কিছু কতিপয় অসাধু কর্মকর্তার সহায়তায় সেসব ওষুধ কন্টেইনারে করে আমদানী করতো এই চক্র।

‘চায়না থেকে ভেজাল ওষুধগুলো এনে তারা একটি গোডাউনে রাখতো। তারপর ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে দেয় তারা। ওষুধের সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের জীবন জড়িত। জীবন রক্ষাকারী এসব দামী ওষুধে ভেজালের ফলে মানুষ চরমভাবে প্রতারিত হয়েছে। এই চক্রের বিরুদ্ধে কাজ শুরু করেছি, আমরা এটা শেষ করতে চাই।’

আটকদের বিষয়ে তিনি বলেন, তারা মূলত জুয়ারী। বিভিন্ন ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলতে গিয়ে তাদের পরিচয়। এরপর পরস্পরের যোগসাজসে চীনে ভেজাল ওষুধ তৈরি করে আমদানির পরিকল্পনা করে তারা।

এর আগে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ক্যান্সারের ভুয়া প্রতিষেধকসহ বিভিন্ন ভেজাল ওষুধ চীনে তৈরি করে দেশের বাজারে ছড়িয়ে দেয়া চক্রের তিন সদস্যকে আটক করে সিআইডির অর্গানাইজড ক্রাইম। এসময় তাদের কাছ থেকে প্রায় ২১ হাজার পাতা ওষুধ জব্দ করা হয়। আটকরা হলেন- রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী, নিখিল রাজবংশী ও মো. সাঈদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930