সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জেএসসি ফলাফল : লক্ষ্মীপুরে এবারও প্রতাপগঞ্জের প্রতাপ

আকাশবার্তা ডেস্ক :

জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সার্বিকভাবে ফলাফল বিপর্যয় হলেও লক্ষ্মীপুরে এবারও জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে নিজেদের অবস্থান অক্ষুন্ন রেখেছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। এটাকে প্রতাপগঞ্জের প্রতাপ বলেই মন্তব্য করেছেন অভিজ্ঞ মহল। এ বিদ্যালয়ে এবার ৩২ জন জিপিএ-৫ সহ ৩২৬ পরীক্ষার্থীর মধ্যে ৩১৪ জন পাশ করে। পাশের ৯৭ শতাংশ।

জেলার দ্বিতীয়স্থানে রয়েছে লক্ষ্মীপুর সরকারি গার্লস হাই স্কুল। ৪৮ জন জিপিএ-৫, পাশের হার ৯১.৯৮ শতাংশ। তৃতীয় অবস্থানে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়। ৩১ জন জিপিএ-৫, পাশের হার ৯৫.৪৪ শতাংশ, চতুর্থস্থানে রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। ১৮ জন জিপিএ-৫, পাশের হার ৯২.১৪ শতাংশ এবং পঞ্চমস্থানে আছে রায়পুর মার্চ্চেন্ট একাডেমী। ২৫ জন জিপিএ-৫, পাশের হার ৭৯.৯৩ শতাংশ।

লক্ষ্মীপুরে এবারও জেলার প্রথমস্থান অর্জনকারী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় টানা অষ্টমবারের মত এ ধারা অব্যাহত রেখেছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন বলেন, ভালো ফলাফল অর্জন করার জন্য ম্যানেজিং কমিটি এবং শিক্ষকরা একযোগে কাজ করেছে। এক্ষেত্রে যতগুলো কারিকুলাম প্রয়োগ করা দরকার আমরা ম্যানেজিং কমিটি থেকে সহযোগিতা করেছি।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, ভালো ফলাফল অর্জন করা বা পূর্বের ধারাবাহিকতা বজায় রাখা খুব কঠিন কাজ। আমাদের শিক্ষকরা শ্রেণিকক্ষেই সব সময় শিক্ষার্থীদের তৈরী করে দেন যাতে প্রাইভেটের উপর সম্পূর্ণ নির্ভর করতে না হয়। তাছাড়া আমরা সরকারের অনেক ঐচ্ছিক ছুটি ভোগ করিনা। ওইসব ছুটির দিনেও পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান করানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930