বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এবার জেএসসি-জেডিসি পরীক্ষার ফল সব সূচকেই খারাপ

আকাশবার্তা ডেস্ক :
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার সব সূচকেই ফল গতবারের চেয়ে খারাপ হয়েছে। গড় পাসের হার কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ।এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ, যা গতবার ছিল ৯৩ দশমিক ০৬ শতাংশ।
চলতি বছর এই দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন, যা গতবার ছিল ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এ বছর এমন প্রতিষ্ঠান ৫ হাজার ২৭৯টি, যা গতবার ছিল ৯ হাজার ৪৫০টি। আর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার এ ধরনের প্রতিষ্ঠান ৫৯টি, যা গতবার ছিল ২৮টি।

শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন। ফল কেন খারাপ হলো, জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কোনো কিছু গোপন করিনি। যা ফল হয়েছে, তা–ই প্রকাশ করেছি। সার্বিক মূল্যায়নের জন্য সময় দরকার।’

আলাদাভাবে এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ, যা গতবার ছিল ৯২ দশমিক ৮৯ শতাংশ। জেএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন, গতবার ছিল ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন।

অন্যদিকে, মাদ্রাসার জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। গতবার ছিল এই হার ছিল ৯৪ দশমিক শূন্য ২ শতাংশ। এবার পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন, গতবার পেয়েছিল ১২ হাজার ৫২৯ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০