সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জেএসসি ফলাফল : লক্ষ্মীপুরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নামীদামী শিক্ষাপ্রতিষ্ঠানসহ এবার অনেকগুলো বিদ্যালয়ে জেএসসির ফলাফল বিপর্যয় হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে দেওয়া জেএসসির ফলাফল বিশ্লেষন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর মধ্যে সবচেয়ে বিপর্যয় দেখা গেছে, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ফলাফলে। এ বিদ্যালয়ে এবার ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে মাত্র ৬৩ জন, পাশের হার ৩১.৯৮ শতাংশ, এরপর রামগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ১১৬ পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন পাশ, ৭৫ জনই ফেল, পাশের হার ৩৫.৩৪ শতাংশ, দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪০ জনের মধ্যে পাশ করে ৫৬ জন, ৮৪ জন ফেল, পাশের হার ৪০ শতাংশ, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৪৬ জন পাশ, ১৮২ জন ফেল, পাশের হার ৪৪.৫১ শতাংশ, এরপরে রয়েছে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, এ বিদ্যালয়ে ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১১৩ জন, ফেল করে ১৩৫ জন, পাশের হার ৪৫.৫৬ শতাংশ, দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ে ১৪৭ পরীক্ষার্থীর ৬৮ জন পাশ, ৭৯ জন ফেল, পাশের হার ৪৬.২৬ শতাংশ, দিঘলী উচ্চ বিদ্যালয়ে ১১৯ জনের মধ্যে পাশ করে ৬৫ জন, ৫৪ জন ফেল, পাশের হার ৫৪.৬২ শতাংশ, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ২৯৪ জনের মধ্যে পাশ করে ১৪৫ জন, ১৪৩ জন ফেল, পাশের হার ৫০.৩৫ শতাংশ এবং রায়পুর এমএল উচ্চ বিদ্যালয়ে ২ জন জিপিএ-৫ সহ পাশ করে ১০৩ জন, ৭৮ জন ফেল, পাশের হার ৫৬.৯১ শতাংশ, মোট পরীক্ষার্থী ১৮২ জন।
নামী

এসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ কী হতে পারে জানতে চাইলে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান বলেন, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়গুলোতে ফাইনাল টেষ্ট পরীক্ষায় যারা পাশ করেছে শুধুমাত্র তাদেরকে ফরম ফিলাপ করালে এই বিপর্যয় হতো না। কিন্তু নানান চাপ ও রাজনৈতিক প্রভাবে অকৃতকার্য শিক্ষার্থীদেরও ফরম ফিলাপ করার কারণে ফল বিপর্যয়ের প্রথম কারণ। দ্বিতীয়ত সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়ার নিয়মের সাথে অনেক বিদ্যালয়ের শিক্ষকদের অনভিজ্ঞতা, পারিবারিকভাবে নজরদারির অভাব ফল বিপর্যয়ের অন্যতম কারণ। ভবিষ্যতে টেষ্টে কৃতকার্য শিক্ষার্থী ছাড়া কাউকে ফরম ফিলাপ করতে না দেওয়া, শিক্ষকদের নতুন নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং পারিবারিকভাবে নজরদারি বাড়ালে ফল বিপর্যয় রোধ করা সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930