শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মাঝিরগাঁও সড়কের প্রভিটা পার্ক মোড়ে ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত আব্দুর রহিম দাসপাড়া গ্রামের আলার বাড়ির কালু মিয়ার ছেলে ও স্থানীয় বেড়ী বাজারের ব্যবসায়ী।

স্থানীয় জানায়, ব্যবসায়ী আব্দুর রহিম মোটরসাইকেল যোগে রামগঞ্জ থেকে বেড়ী বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন প্রভিটা পার্ক মোড়ে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রহিম গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনাস্থল থেকে ট্রলি নিয়ে চালক পালিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১