সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরের মান্দারীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুট

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের মান্দারীতে পূর্ব বিরোধের জেরধরে প্রকাশ্য দিবালোকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের শিশু ছেলেকে মারধর করা হয়। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানায় ৭ জনকে বিবাদি করে একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান উদ্দিন।

অভিযোগে জানা যায়, মান্দারী ইউপির রতনপুর গ্রামের হাজি বাড়ির মিজান উদ্দিনের সাথে একই এলাকার মো. সামছুদ্দিন গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবত। সোমবার দুপুরে নামাজ শেষে মান্দারী আমিন বাজার সড়কের ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মিজান উদ্দিন তার ছোট ছেলে ইমনকে (১৪) দোকানে রেখে বাড়িতে খাবার খেতে যান। এ সুযোগে প্রতিপক্ষ মো. সামছুদ্দিন, মো. রুহুল আমিনসহ ৬/৭ জন মিলে দোকানে অতর্কিতভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং ক্যাশ বাক্স ভেঙে নগদ আড়াই লাখ টাকা লুটে নিয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর মালামালসহ সাড়ে ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সময় বাধা দিলে তার অষ্টম শ্রেণি পড়–য়া স্কুলছাত্র ইমনকেও মারধর করা হয়।

পরে সন্ধ্যায় মো. সামছুদ্দিন ও রুহুল আমিনসহ এজাহারনামীয় ৪ জন এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনসহ ৭ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930