সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না : খালেদা জিয়া

আকাশবার্তা ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জনগণ ওই নির্বাচন মেনে নেবে না।মঙ্গলবার (০২ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, সরকার যদি মনে করে নেতাকর্মীদের জেলে রেখে নির্বাচন দেবে তাহলে সে নির্বাচন আমরা অংশগ্রহণ করব না। কারণ বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। বিএনপি ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। ২০১৮ সাল হবে গণতন্ত্রের বছর।

সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এই সরকার অবৈধ। আজকে দেশে গণতন্ত্র নেই। আজকে একব্যক্তির ইচ্ছানুযায়ী দেশ চলছে। একক ইচ্ছায় দেশ চলছে বলেই দেশ সামনে এগিয়ে যাচ্ছে না, পেছনে যাচ্ছে।

খালেদা জিয়া বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবে, বিনামূল্যে সার দেবে। আজকে চালের দাম ৭০ টাকা, সারের দাম তিনগুণ বাড়িয়েছে। আমাদের সময় ৩০০ টাকা ছিল সারের বস্তা, যা এখন ১২শ’ টাকা।

‘এখন তারা (আওয়ামী লীগ) পদ্মাসেতুর স্বপ্ন দেখাচ্ছে।কিন্তু আওয়ামী লীগের আমলে পদ্মাসেতু হবে না। জোড়াতালি দিয়ে যদিও করে দেয় সেই সেতুতে কেউ ওঠবে না।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আজকে ব্যাংকগুলো লুট করা হয়েছে, শেয়ারবাজার ব্যাংক লুটের এসব টাকা কোথায় যায়? বিএনপি তো অনেক বছর ক্ষমতার বাইরে! সুতরাং আজকে সুইস ব্যাংকে কারা টাকা রাখে?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930