সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ভুল করে কেনা টিকেটেই ৩১ কোটি টাকা জিতলেন এই নারী!

আন্তর্জাতিক ডেস্ক :

ক্যাশিয়ারের সামান্য একটু ভুলের জন্য লটারির টিকিটটি কিনতে হয়েছিল তাকে। কেনার পর কয়েক সপ্তাহ সেটিকে ‘বুক মার্কার’ হিসেবেই ব্যবহার করছিলেন তিনি। কিন্তু সেই লটারির টিকিটই তার ভাগ্য রাতারাতি বদলে দিল। প্রায় ৩১ কোটি টাকা জিতলো ৪৬ বছর বয়সী এক নারী।

আমেরিকার নিউ জার্সির বাসিন্দা ওক্সানা জাওরভ দুই সন্তানের মা। ম্যানহাটনে কেনাকাটা করতে গিয়ে ঝোঁকের বসে ১ ডলার মূল্যের নিউ ইয়র্ক লটারির একটি টিকিট কিনতে যান। কিন্তু কাউন্টারে বসে থাকা ব্যক্তির শোনার ভুলে ১ ডলারের বদলে ১০ ডলার মূল্যের ‘সেট ফর লাইফ টিকিট’ দিয়ে ফেলেন। ক্যাশিয়ারের ভুলে বাড়তি ৯ ডলার খসায় তখন বিরক্তই হয়েছিলেন ওক্সানা।

তিনি বলেন, “বেশ কয়েক সপ্তাহ এই টিকিটটা আমার একটি বইয়ের ‘পেজ মার্ক’ হিসেবে অবহেলায় রেখে দিয়েছিলাম। এর পর হঠাৎ কী খেয়াল হল, টিকিটটা স্ক্র্যাচ করলাম। পুরস্কার মূল্য দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না।”

সেই টিকিট স্ক্র্যাচ করে ওক্সানা জিতেছেন ৫০ লক্ষ ডলার অর্থাৎ যা প্রায় ৩১ কোটি টাকা। লটারির দোকানের কাউন্টারে বসা কর্মচারির ভুলে তার ৯ ডলার বেশি গচ্চা যাওয়ায় সেদিন খুব বিরক্ত হয়েছিলেন তিনি। আর আজ ওই বাড়তি ৯ ডলারের টিকিটই তাকে রাতারাতি ধনী করে দিল।

তবে এই বিপুল অঙ্কের পুরস্কার মূল্য একবারে হাতে পাচ্ছেন না তিনি। আগামী ২০ বছর ধরে সমান ভাবে ভাগ করে এই টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে নিউ ইয়র্ক লটারি। এর আগে কখনও কোনও লটারি জেতেননি ওক্সানা। পুরস্কার জিতে এবার সন্তানদের নিয়ে বাহামাসে ছুটি কাটাতে যাবেন বলে স্থির করেছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031