সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে র‌্যাবের ওপর হামলার মামলায় আসামি ৫ শতাধিক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনায় ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ডিএডি মনির হোসেন চৌধুরী বাদি হয়ে রামগতি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় চরগাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শেখ ফরিদকে (ফরিদ কমান্ডার) প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫’শ জনকে আসামি করা হয়। শেখ ফরিদের বিরুদ্ধে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকায় চার র‌্যাব সদস্যের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দু’টি মোটরসাইকেলও ভাংচুর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, র‌্যাব-১১ এর উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম, কনস্টেবল সাখাওয়াত, সৈনিক শাহিন ও ইসহাক।

ঘটনার পর স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন জানান, সাদাপোশাকে চারজন লোক ইউপি সদস্য ফরিদের বাড়িতে গিয়ে তাকে নিয়ে রওয়ানা দেন। এ সময় তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের আটক করে মারধর করে এবং তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল ভাংচুর করে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক নরেশ চাকমা জানান, হাতিয়া-রামগতি সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যাওয়ায় র‌্যাবের গোয়েন্দা বিভাগের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় সাদা পোশাকে রামগতির চরগাজী ইউনিয়নের তেগাছিয়া এলাকা টহলে যায়। এ সময় তারা হামলার শিকার হন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930