সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গভীর রাতে প্রেমিকার বাড়িতে প্রেমিক, তারপর…

আকাশবার্তা ডেস্ক :

সিলেটের জকিগঞ্জ উপজেলায় গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পড়লেন এক প্রেমিক। এ ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ওই প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) ৩ লাখ টাকা কাবিননামায় এ বিয়ে সম্পন্ন করা হয়। জকিগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে সালমা বেগমের (১৯) সঙ্গে পার্শ্ববর্তী এলাকা সোনাসার গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে জাকির হোসেনের (২৫) ৩ বছর থেকে ভালোবাসার সম্পর্ক চলছিল।

বৃহস্পতিবার রাতে প্রেমিক জাকির হোসেন তার প্রেমিকা সালমার বাড়িতে গেলে স্থানীয়রা তাদের আটক করে। এরপর স্থানীয়রা জাকির ও সালমার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে জানলে তাদের বিয়ে দিতে চাইলে প্রেমিক-প্রেমিকা রাজি হয়ে যান। তবে সমস্যা তৈরি হয় দেনমোহর নিয়ে। এটি তর্কবির্তক পর্যন্ত গড়ায়। এমন পরিরিস্থিতি সৃষ্টি হলে এলাকাবাসী প্রেমিক যুগলকে জকিগঞ্জ থানায় নিয়ে যায়।

পরে প্রেমিক-প্রেমিকার পরিবারের উপস্থিতিতে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার উভয় পরিবারের সম্মতিক্রমে ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে কাজী ঢেকে জাকির ও সালমার বিয়ে পড়িয়ে দেন। বিয়েতে স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930