শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নিসচা’র কার্যক্রম প্রশংসনীয় : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

আকাশবার্তা ডেস্ক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কার্যক্রম প্রশংসনীয়। দীর্ঘ ২৪ বছর যাবত সড়ক দুর্ঘটনারোধে নিসচা গণসচেতনতা বাড়ানোসহ নানাবিধ প্রশংসনীয় কার্যক্রম করে আসছে। ২০১২ সালে বাজেটে নিসচাকে ২০ কোটি টাকা বরাদ্দ প্রদান করলেও আমলাতান্ত্রিক জটিলতায় নিসচা এই টাকা না পাওয়াতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এইটা খুবই দুঃখজনক।

জাতীয় সংসদে বাজেট পাশ হওয়ার পর ঐ টাকা প্রাপককে প্রদান নিশ্চিত করা প্রশাসনের কর্তব্য। পরবর্তীতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে দায়িদের বিরুদ্ধে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। তিনি আরো বলেন, সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। এই জন্য সকলকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৯ জানুয়ারি বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় পঙ্গুদের মাঝে কৃত্রিম পা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিআরপি’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ভেলোরী এ টেইলর। নিসচা’র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল কামাল এর সভাপতিত্বে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে অনুষ্ঠানে শোক প্রস্তাব উত্থাপন করেন নিসচা’র যুগ্ম-মহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
নিসচা’র কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উত্থাপন করেন, নিসচা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিসচা’র মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুরী কাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নিসচা’র সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১