বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সাংবাদিকদেরকে নিরপেক্ষ নয়, সত্যের পক্ষে থাকতে হবে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেছেন, সাংবাদিকদেরকে নিরপেক্ষ নয়, সত্যের পক্ষে থাকতে হবে। দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের কল্যাণকর উন্নয়নে কাজ করে যেতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশকে এগিয়ে নেয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বুধবার (১০ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভ সংঘের জেলা সভাপতি কার্তিক সেনগুপ্তের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি কাজল কায়েসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, ইত্তেফাক প্রতিনিধি আবদুল মালেক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক শামছুল ইসলাম চৌধুরী, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ শরীফ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, আনোয়ার হোসেন বাবুল, কামাল উদ্দিন হাওলাদার, তৌহিদুর রহমান রেজা, মাহবুবুল ইসলাম ভূঁইয়া, এবিএম নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম স্বপন, জান্নাতুল ফেরদৌস নয়ন, আতোয়ার রহমান মনির, সহিদুল ইসলাম, মো. রাকিব হোসাইন রনি, শাকের মোহাম্মদ রাসেল, আনিস কবির, মাসুদুর রহমান ভুট্টু, পলাশ সাহা, নুর মোহাম্মদ, শফিক প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০