শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রাজধানীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, নিহত ৩

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর তেজকুনিপাড়া ও নাখালপাড়া সীমান্তে অবস্থিত সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ মিলেছে তিন যুবকের লাশ। র‍্যাব বলছে, নিহত তিনজনই জঙ্গি। অভিযান চলাকালে তাঁরা গ্যাসের চুলায় গ্রেনেড রেখে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল ইউনিট) রুবি ভিলায় কাজ শুরু করেছে। লাশগুলো সরানোর প্রক্রিয়া চলছে। সকাল ১০টার পরে বাসার সামনে সাংবাদিকদের ঘটনার বর্ণনা দেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

নিহত তিন যুবকের একজনের নাম জাহিদ অথবা সজীব হতে পারে বলে জানান তিনি। ওই যুবকের দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে তাঁর নাম জাহিদ ও আরেকটিতে সজীব বলে উল্লেখ রয়েছে। তিন যুবকেরই বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। চলতি মাসের ৪ তারিখে তাঁরা বাড়িটি ভাড়া নেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শুরু হওয়া অভিযান চলাকালে ওই বাসায় ‘জঙ্গিরা’ বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছে বলে জানান বেনজীর। বাসার ভেতরে পাওয়ার জেল, সুইসাইড ভেস্ট ও বিভিন্ন বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। অবিস্ফোরিত আইডিও আছে।

বেনজীর বলেন, বাড়ির মালিক নতুন এই তিন যুবকের ভাড়া নেওয়ার বিষয়টি জানতেন না। বাড়ির কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) ভাড়া নেওয়ার বিষয়টির সঙ্গে যুক্ত ছিলেন। ছয়তলা বাড়িটির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সকালে ‘জঙ্গি আস্তানায়’ তিনজন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০০ গজের মতো দূরে ‘রুবি ভিলার’ অবস্থান। সাংসদদের সরকারি বাসভবন বা ন্যাম ভবনের কাছেই এটি। ছয়তলা বাসার পঞ্চম তলায় মেস বাসা ছিল। জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে ফেলার পর একটানা প্রায় ৪০ মিনিট গোলাগুলি চলে। ওই বাড়ি থেকে র‍্যাবকে লক্ষ্য করে ‘জঙ্গিরা’ গ্রেনেড ছোড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১