শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে কলেজের দারোয়ানকে পেটালেন ছাত্রলীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুরে বেসরকারি অক্সফোর্ড কলেজের দারোয়ানকে গেইট খুলতে দেরী করায় পিটিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক করিমুল হক কনকক্বারী। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। দারোয়ানের নাম মো. মহসীন।

 

কলেজ সূত্রে জানা গেছে, জাহেদ আলম নামের এক ছাত্র দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাকে চূড়ান্ত পরীক্ষায় ফরম ফিলাপ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয় শিক্ষার্থী জাহেদ। পরে তার অভিভাবককে নিয়ে আসতে বলেন কলেজ অধ্যক্ষ। এতে জাহেদ ছাত্রলীগ নেতা করিমুল হক কনকক্বারীকে নিয়ে আসেন।

ছাত্রলীগ নেতা কনকক্বারী কলেজে এসে দারোয়ানকে গেইট খুলতে বললে সে অধ্যক্ষের অনুমতির জন্য যায়। অনুমতি নিয়ে আসতে দেরি হওয়ায় কনকক্বারী মারধর করেন দারোয়ান মো. মহসীনকে। পরে শিক্ষকরা মহসীনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে, লক্ষ্মীপুর অক্সফোর্ড কলেজের উপাধ্যক্ষ মো. আশ্ররাফুল ইসলাম জানান, দ্বাদশ শ্রেণীর ছাত্র জাহেদের ফরম ফিলাপ না করায় ছাত্রলীগ নেতা কনকক্বারী গেইটের দারোয়ান মহসীনকে মারধর করেছেন। পরে পুলিশ এসে মহসীনকে উদ্ধার করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা করিমুল হক কনকক্বারী বলেন, আমি কলেজে ডুকতে চাইলে দারোয়ান মহসীন আমাকে বাঁধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীদের সামনে আমার শার্টের কলার ধরে আমাকে নাজেহাল করে। পরে আমি তাকে দু-তিনটা চড়, থাপ্পর দিই।

সদর থানার এএসআই সাখাওয়াত বলেন, আমি ঘটনাস্থলে যাওয়ার পর কিছু দেখিনি। তবে তাদের থেকে শুনেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১