সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাতের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয়দের পিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার বালিগাঁও গ্রামের এ ঘটনায় নিহতরা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন ব্যক্তি। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বন্দর থানার ওসি মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে রফিক মুন্সী নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাত সদস্যরা জিনিসপত্র লুট করে চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের সবাই জড়ো হন।

তিনি জানান, একপর্যায়ে ডাকাত পড়ার কথা মাইকে ঘোষণা করা হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে দুইজনকে পিটুনি দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930