সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩, আহত ৪

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে ট্র্যাক্টর ট্রলি ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে খালে পড়ে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরো চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে ফজুমিয়ারহাট-করুণানগর সড়কের (বেড়ির রাস্তা) চরঠিকা মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ দুর্র্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর আন্ডারচর এলাকার আলী আযমের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৬০) ও শিশু রিংকু (৪)। আহত ও নিহতরা একে অপরের আত্মীয়-স্বজন। তারা ফজুমিয়ার হাট এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী আহত মারজাহান জানান, লাকড়ি বোঝাই একটি ট্র্যাক্টর ট্রলি চাপা দিলে তারা অটোরিকশাসহ খালে পড়ে যান। এ সময় ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে শিশুসহ দুইজন; হাসপাতালে নেওয়ার পথে আহত আরো এক নারীর মৃত্যু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930