সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চাটখিলে প্রধানমন্ত্রীর পিএ’র মতিবিনিময়

সংবাদদাতা :

নোয়াখালী জেলার চাটখিলের পূর্ব পরকোট বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এলাকার উন্নয়ন সম্ভাবনা ও করণীয় নিয়ে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন ইউছুফ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সী, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহম্মেদ ভূইয়া, বিআরডিবির উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, যুবলীগ নেতা শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত ব্যাপারী, যুগ্ম আহবায়ক সুমন আহাম্মেদ প্রমুখ।

সভায় জাহাঙ্গীর আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই এলাকার উন্নয়নে রাস্তা ঘাট নির্মাণসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

তিনি গত বুধবার এবং বৃহস্পতিবার চাটখিল উপজেলার বাইশসিন্দুর, পশ্চিম শোয়ালিয়া আটঘর, পূর্ব শোশালিয়ায় ব্যাপক গণসংযোগ করেন এবং মহিলাদের সাথে উঠান বৈঠক করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930