সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আইজিপি পদক পেলেন রামগঞ্জ থানার এসআই মহসিন চৌধুরী

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

রামগঞ্জ থানায় কর্মরত এসআই মহসিন চৌধুরী আইজিপি পদক পেয়েছেন। ২০১৭ সালে আইজিপি গুড সার্ভিস অনুষ্ঠানে মহসিন চৌধুরী পেশাগত কাজে অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হয়।

“পুলিশই জনতা জনতাই পুলিশ” এ স্লোগানের সাথে রামগঞ্জ থানায় দায়িত্বরত অবস্থায় এসআই মহসিন চৌধুরী কর্মের মাধ্যমে তা বাস্তবায়ন করেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান আইজিপির কাছ থেকে “জনবান্ধব” পুলিশ হিসেবে তিনি আইজিপি পদক পান। এসআই মহসিন চৌধুরী জানান, আইজিপি পদকটি তার জীবনে শ্রেষ্ঠ পুরস্কার। তিনি আশাবাদী কর্মজীবনে এ অবদান অনুপ্রেরণা যোগাবে তাকে।

মহসিন চৌধুরী আরো জানান, মায়ের গর্ভে থাকাবস্থায় তার পিতার মৃত্যু হয়। একমাত্র সন্তান হিসেবে বহুকষ্টে তাকে লেখাপড়া শিখিয়েছেন তার মা। পুলিশের চাকুরি গ্রহণকালে তার মায়ের উপদেশ পুলিশের চাকুরির যেন অপব্যবহার না করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930