বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কমিটির নির্বাচনে আলাউদ্দিন, ভুলু, দেলোয়ার, আলতাফ ও লাভলী বিজয়ী

আকাশবার্তা ডেস্ক :
মাধ্যমিকে লক্ষ্মীপুরের সেরা বিদ্যাপিঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচনে মোট ১ হাজার ৪৬১ ভোটারের মধ্যে ৯৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে পুরুষ সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রথম মো. আলাউদ্দিন চৌধুরী (৬২৬ ভোট), দ্বিতীয় মহিউদ্দিন ভুলু (৬০২ ভোট), তৃতীয় দেলোয়ার হোসেন (৫১৬ ভোট) ও চতুর্থ হয়েছেন মো. আলতাফ হোসেন সবুজ (৪৮৮ ভোট)। মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন, লাভলী আক্তার (৫৪৬ ভোট)।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্র্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানার সেকেন্ড অফিসার আব্দুল ওহাবসহ পুলিশের অন্যান্য সদস্য এবং সাংবাদিকবৃন্দ।
এ দিকে ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের নিয়ে বিজয়োল্লাস প্রকাশ করেন, স্ব-স্ব প্রার্থীদের সমর্থকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০