সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. লিটন ও শরীফ হোসেন নামের দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বখাটে যুবক শরীফ ওরপে গাঁজা শরীফের বিরুদ্ধে। শনিবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতরা জানান, উপজেলার টুমচর গ্রামের পাটোয়ারী বাড়ির সাখাওয়াত উল্লাহর ছেলে শরীফ ওরপে গাঁজা শরীফ দীর্ঘদিন ধরে টুমচর গ্রামে রাস্তার উপরে প্রকাশ্যে গাঁজা ও মদ সেবন করে আসছিল।

স্থানীয় প্রভাবশালী এক নেতার বাড়ির লোক হওয়ায় তার ভয়ে মুখ খুলেনি কেউ। ঘটনার রাতে স্থানীয় সবুজের দোকানে তাকে মাদকসেবন করতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে দামা দিয়ে ওই দুই যুবককে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930