সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

আকাশবার্তা ডেস্ক | ০১:৩১, জানুয়ারি ২২, ২০১৭

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। হেদায়েতি বয়ানের পর বেলা রোববার ১১টার দিকে মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা পৌনে ১২টার দিকে। দিল্লির নিজামুদ্দিন মারকাযের প্রধান মুরব্বি মাওলানা সাদ কান্দলভী আখেরি মোনাজাত পরিচালনা করছেন।

এর আগে, হেদায়েতি বয়ানও পরিচালনা করেন মাওলানা সাদ। বয়ানের অনুবাদ করেন মাওলানা ওমর ফারুক। বাদ ফজর থেকে বয়ান করেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। রোববার ভোর রাত থেকে শীত উপক্ষো করে ধর্মপ্রাণ মুসলমানরা টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে জড়ো হতে থাকে।

চার দিন বিরতির পর গত ২০ জানুয়ারি (শুক্রবার) ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুরু হয়। গতকাল ইবাদত-বন্দেগি, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা, তসবি তাহলিল আর তাবলিগের বিভিন্ন বিষয়ের ওপর বয়ান শোনার মধ্যে ব্যস্ত ছিলেন মুসল্লিরা। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর সৌহার্দ্যতা ও মুক্তির প্রার্থনা করেন তারা। এর আগে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে যোগ দিতে বিদেশী মেহমানসহ কয়েক লাখ মুসল্লি ইজতেমার ময়দানে বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নেন।

গতকাল ফজরের নামাজের পর থেকে আমবয়ান শুরু হয়। বয়ান করেন ভারতের মাওলানা জামশেদ। দ্বিতীয় দিনে শুধু তাবলিগি কর্মকাণ্ডের ওপর আলোচনা এবং জোটবন্দি হয়ে তাবলিগের ওপর আলোচনাকে গুরুত্ব দেয়া হয়। আজ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমা।

এ বছর ইজতেমায় অংশ নেয়া বিদেশী মুসল্লিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারিতে ছিলেন। এছাড়া তাদের বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার (এসপি) হারুন-অর রশিদ।

এদিকে দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন ঢাকাসহ ১৭ জেলার মুসল্লি। অন্য জেলাগুলো হলো— মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল।

বিদেশী মুসল্লি: গতকাল বিকাল পর্যন্ত অন্তত ৬৯টি দেশের দেড় হাজারের বেশি বিদেশী মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমুিনুল ইসলাম।

এক মুসল্লির মৃত্যু: বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমার দুই পর্বে মোট নয়জনের মৃত্যু হলো। নিহতের নাম জয়নাল আবেদীন। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার শালোয়া গ্রামের সৈয়দ আলী মুন্সির ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930