সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

কোরআন শিক্ষাসহ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মদিনাতুল কোরআন মাদ্রাসার উদ্বোধন (ছবক প্রদান) করা হয়েছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের ৫মতলায় প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসা। সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, কওমী মাদ্রাসা বোর্ডের শিক্ষা সচিব আল্লামা শিব্বির আহম্মদ সাহেব (দাঃ বাঃ)।

বিশেষ মেহমান ছিলেন, শায়খুল হাদীস ও চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আল্লামা হযরত মাওলানা নোমান বিন রফিক সাহেব (দাঃ বাঃ), স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আলতাফ হোসাইন।

এ সময় মাদ্রাসার শিশু কিশোর শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমাম এবং অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

পরে প্রধান মেহমান আল্লামা শিব্বির আহম্মদ সাহেব (দাঃ বাঃ) শিক্ষার্থীদের ছবক তুলে দেন। এখানে হিফ্জ বিভাগ, নাজেরা বিভাগ ও নূরাণী বিভাগসহ ৩টি বিভাগে পৃথকভাবে বিশেষ কারিকুলামে কোনআন শিক্ষাসহ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। রয়েছে দূরের শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930