সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়ের আগে সংবাদ সম্মেলনে আসছেন খালেদা

আকাশবার্তা ডেস্ক :

জিয়া অরফানেজ ট্রাস্ট্র মামলার রায়ের আগের দিন সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার(০৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর গুলশানের বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ‌্য জানিয়েছেন।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ধার্য রয়েছে। ওই মামলায় খালেদা জিয়া প্রধান আসামি।
জিয়া অরফানেজ ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থআত্মসাতের অভিযোগে ২০০৮ সালের দায়েরকৃত আলোচিত মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে গত বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান রায়ের দিন আগামী ৮ ফেব্রুয়ারি ঠিক করেন।

অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় বিএনপি চেয়ারপারসনের কারাদণ্ড হতে পারে। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও এ মামলার আসামি। মুদ্রাপাচারের দায়ে সাত বছর কারাদণ্ডের রায় মাথায় নিয়ে পালিয়ে আছেন দেশের বাইরে। এ মামলাতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এদিকে রায়কে কেন্দ্র করে ঢাকায় সব ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। মঙ্গলবার ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ থাকবে। যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোনো ধরনের মিছিল করা যাবে না।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930