সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
খালেদা rtvonline

আদালতের রায়ে খালেদা জিয়ার ৫ বছরের জেল

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ড হয়েছে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য ৫ জনের ১০ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। এরআগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বেলা আড়াইটার সময় এ রায় ঘোষণা করেন বিচারক।

বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা হন তিনি। দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত পৌঁছান। এর মধ্যে মগবাজার, কাকরাইল মোড়, মৎসভবন, চাঁনখারপুলসহ রাজধানীর বেশ কয়েক জায়গায় পুলিশ, ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

এর মধ্যদিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হলো। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার অপর আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতের জজ ড. আখতারুজ্জামানের আদালত গেলো ২৫ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

এএইচ/আকাবিডি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930