সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুর প্রেসক্লাবের’ নির্বাচনে দুলাল-সভাপতি, সুমন-সম্পাদক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন, নুরুল আমিন ভূঁইয়া দুলাল (মানবকন্ঠ), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমআর সুমন (ইত্তেফাক)।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ (সকালের খবর), আবদুল করিম (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল পাটওয়ারী (যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক সুকান্ত মজুমদার (আমাদের অর্থনীতি), অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মঞ্জু (খবর), নির্বাহী সদস্য মাহবুবুল আলম মিন্টু (দিনকাল), মিজানুর রহমান মোল্লা (জনতা), কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ (সংবাদ), নজরুল ইসলাম (সংগ্রাম) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ছিলেন, মিজানুর রহমান মোল্লা ও সদস্য ছিলেন, কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ ও মোস্তফা কামাল।

এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, ক্লাবের সদস্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ (ইনকিলাব), এবিএম রিপন (প্রথমআলো), কামাল হোসেন (নয়াদিগন্ত), শংকর মজুমদার (ভোরের কাগজ), প্রদীপ কুমার রায় (জনকন্ঠ), তাবারক হোসেন আজাদ (যুগান্তর), মোঃ আবু তাহের (সমকাল), আব্দুল লতিফ (মানবজমিন), হারুনুর রশিদ (আমার সংবাদ), আনোয়ার হোসেন (আমাদের সময়), সোহেল হোসেন (আজকালের খবর) ও সজিব হোসেন (ভোরের পাতা)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930