সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কমলনগরে সহজ শর্তে ঋণ পাবে শতপরিবার

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চরকাদিরার ইউনিয়নের চরঠিকা আশ্রয়ণ প্রকল্প-২ এর একশ’ অসহায় পরিবারকে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। এ উপলক্ষ্যে সুবিধাভোগীদের নিয়ে তিনদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২৩ জানুয়ারি) কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রশিক্ষণ কর্মশালায় পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। উপজেলা সমবায় অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, চরকাদিরা ইউপি চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ছাইফ উল্লা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, চরকাদিরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) মোহাম্মদ সানা উল্লা, সাংবাদিক এমএ মজিদ ও সাজ্জাদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, উপজেলা সমবায় অধিদপ্তর আশ্রয়ণ প্রকল্পের একশ’ অসহায় পরিবার সাবলম্বী হওয়ার জন্য  তাদের মাঝে ২০ হাজার টাকা করে ঋণ বিতরণ করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930