বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশের খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের তরুণ সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেপ্তার দাবিতে নিজ এলাকার গ্রামজুড়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে স্থানীয় মাছিমনগর এলাকার মাসুম শাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় আশপাশের বেশ কয়েকটি মসজিদের মুসল্লীরা মিছিলে অংশ নেন। পরে মিছিলটি গ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাছিমনগর জমি-সংক্রান্ত বিরোধে দৈনিক রূপবাণী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই জেঠাতো ভাই পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন। তিন আসামির মধ্যে ফয়েজুন নেছা গ্রেপ্তার হয়েছেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০