সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বামনী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি গঠন

মোঃ জামাল হোসেন, রায়পুর :


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে বামনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সভার মাধ্যমে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে আগামী তিনমাসের জন্য জাহিদুল আলম সুমনকে আহ্বায়ক ও তাজুল ইসলাম (লিটন), দোলোয়ার হোসেন পাটোয়ারী, ফয়েজ গাজী, নুরনবী হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক এবং ২৬ জনকে সদস্য করে মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বামনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জল হোসেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফ, বামনী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শামছুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক কৌশিক সোহেল, আব্দুল্লাহ আল মামুন, পীরজাদা মাসুদ হোসেন, কামরুল হাসান রিপন মাস্টার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930