সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :


সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে লক্ষ্মীপুর ও রায়পুরে পৃথক মানববন্ধন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, হাসিবুল ছিদ্দিক, ইকবাল কবির, প্রধান অফিস সহকারী শাহেদ আজগর, শিক্ষার্থী রাকিবুল হাসান তামিম, মাছুম, আলতাফ ও জুনাইদ আল হাবিব প্রমুখ।
এদিকে বেলা ১১টার দিকে রায়পুরে প্রেসক্লাবের উদ্যোগে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা, সাংবাদিক পলাশ হত্যার সাথে জড়িত আবু ইউসুফ ও আবু সায়েদকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার মাছিমনগর গ্রামে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধে দৈনিক রূপবাণী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ। পরে রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা দারে করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930