বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পারিবারিক বিরোধ : চন্দ্রগঞ্জে কুপিয়ে শিশুর আঙ্গুল দেহ থেকে বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধের জেরধরে প্রতিপক্ষের দায়ের কোপে মেয়ে শিশুর একটি আঙ্গুল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুটির নাম কাজী সুমাইয়া (১১)। সে দত্তপাড়া গ্রামের প্রবাসী হুমায়ুন কবিরের মেয়ে এবং স্থানীয় রামরতন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় সোমবার সকালে প্রতিপক্ষ শিশুটির চাচা কাজী আবু সাইদ ও চাচী রোজিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে রোববার রাতে ওই দুইজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন, শিশু সুমাইয়ার মা’ আখি আক্তার তামান্না।

পুলিশ ও মামলার বাদি আখি আক্তার তামান্না জানান, গত ১৪ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫টায় পারিবারিক কলহের জেরধরে দেবর আবু সাইদ ও তার স্ত্রী রোজিনা বেগমের সাথে ঝগড়া হয় তামান্নার। কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রোজিনার সহযোগিতায় দেবর আবু সাইদ তামান্নাকে দা’ দিয়ে কোপ দিলে শিশু সুমাইয়া তার হাত দিয়ে ফেরাতে চেষ্টা করে। এ সময় দায়ের কোপে ঘটনাস্থলে (দত্তপাড়া কাজী বাড়ি) শিশু সুমাইয়ার ডান হাতের একটি আঙ্গুল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর শিশু সুমাইয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলেও তার হাতের আঙ্গুল আর জোড়া লাগানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপন চাচার দায়ের কোপে শিশু সুমাইয়ার ডান হাতের একটি আঙ্গুল পড়ে যায়। বিষয়টি খুবই মর্মান্তিক। অভিযুক্ত চাচা ও চাচীকে মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০